শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চকরিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম  (ভিজিট : ৯)
কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসতভিটার গাছ কাটায় বাঁধা দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে দা' দিয়ে কূপিয়ে বড় ভাই নুরুল ইসলাম (৫২) কে খুন করে। নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪২) ঘটনার পর পরই পলাতক বলে জানা গেছে। 

নিহত নুরুল ইসলাম (৫২) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণপাড়া  এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউপির ৬নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্হানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটার গাছপালা বিক্রির উদ্দেশ্য কাটা শুরু করে। এসময় বাড়ীর লোকজন বড়ভাই নুরুল ইসলামকে খবর দেন। এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাঁধা দিলে, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এমতাবস্থায় ছোটভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পায়ে এলোপাতাড়ি কোপায়। এতে ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে বাড়ীর নারীদের চিৎকারে স্হানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া থানার ওসিকে জানিয়েছি। ঘটনার পরপরই রহিম পালিয়ে যায়। 

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল যান। ভাই পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনী রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]