বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুরে আওয়ামী লীগ সন্দেহে আটক, পরে মুক্ত
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম  (ভিজিট : ১৩)
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করলেও তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে বাসন থানার মালেকের বাড়ি ছয়দানা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসীর মাধ্যমে তার রাজনৈতিক পরিচয় যাচাই করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এমপি জাহিদ আহসান রাসেল ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা কয়েকটি পুরোনো ছবি ছড়িয়ে দিয়ে তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রচার করা হয়। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
গাছা থানার ওসি মো. গোলাম রাব্বানী বলেন, তদন্তে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে তাকে মুক্তি দেওয়া হয়।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, একটি মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে আব্দুর রহিমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]