প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম
(ভিজিট : ২০)
ময়মনসিংহের ভালুকা উপজেলা আংশিক পূর্নাঙ্গ এবং পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল। মোঃ রিয়াদ পাঠানকে সভাপতি এবং মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করে ভালকা উপজেলা ছাত্রদলের আংশিক পূনার্ঙ্গ এবং একই রাতে মোঃ মিয়াদুল হক (মিয়াদ), সদস্য সচিব ইমরুল কায়েস এবং মাহিদ আল হাসান (মৃদুল) কে সিনিয়র যুগ্নআহবায়ক করে ভালুকা পৌর ছাত্রদলের ১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিরও অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ জুন) রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের যৌথ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে শরীফ হাসানকে সিনিয়র সহ-সভাপতি, মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেনকে সহ-সভাপতি এবং মো. আনোয়ার হোসেন কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খান। সহসাধারণ সম্পাদক মো. সিফাত মিয়া ও আল নাহিয়ান দ্বীপ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. জাহিদ হাসান প্রান্তকে। দপ্তর সম্পাদক হয়েছেন মো.ফয়সাল মল্লিক এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. জাহিদ হাসান কে।নবনির্বাচিত সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, 'দল যে দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব এবং আগামী দিনের সব সাংগঠনিক কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।'সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু বলেন, 'তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে ভালুকা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাঠে থেকে কাজ করব।'
পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. সাব্বির হোসেন, হিমেল মণ্ডল, রেজাউল ইসলাম মানিক, মো. মাসুদ রানা, রিয়াজ উদ্দিন রিয়েল, নোহা তালুকদার, আহসান উল্লাহ খান তায়েব, আশিকুর রহমান নূর, রবিউস সানী ও কাজী তুষারুল ইসলাম সোহাগ। সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) করা হয়েছে মোহিদ লাল দাস মানিককে। সদস্য হিসেবে রাখা হয়েছে শাহরিয়ার অলিউল্লাহ অনন্ত, মেহেদী হাসান সাইম ও মো. সাব্বির মোল্লাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে হবে। পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।