মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২৭ পিএম  (ভিজিট : ১৩)
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক অতুল পাল, আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি এম মশিউর রহমান মিলন।

এ সময় বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন,  এম এ বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপসাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা রোধে সবাইকে সচেতন হতে হবে। তারা সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠতা ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বরোপ করেন।

উপজেলার পেশাদার সাংবাদিকরা অপ-সাংবাদিকতা রোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরে বলেন, প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে উদ্যোগ নিতে হবে।

আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন পেশাজীবী মানুষকে হয়রানি করছেন। এছাড়া অনেক সম্মানিত ব্যক্তি ও পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁদের হেনস্তা করা হচ্ছে। এ বিষয়ে একাধিক পেশাজীবী ব্যক্তি বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

উল্লেখ্য, অপ-সাংবাদিকতা চর্চায় জড়িত চক্র উদ্যেশ্য প্রনোদিত ভাবে পেশাজীবী মানুষকে হেনস্তা করার উদ্দ্যেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার অব্যাহত রেখেছেন। সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]