মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


চিতলমারীতে ১২ অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:২১ পিএম  (ভিজিট : ১৩)
বাগেরহাটের চিতলমারীতে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১২ জনের মাঝে বিনামূল্যে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।

সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর উন্নতমানের হুইল চেয়ার হাতে পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এ মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, নতুন হুইল চেয়ার তাদের চলাফেরা সহজ করবে এবং দৈনন্দিন জীবনযাত্রায় নতুন স্বস্তি এনে দেবে।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এটি মানবিক দায়িত্বও। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান আরও উন্নত হবে এবং তারা সমাজের মূলধারায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারবেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]