মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম  (ভিজিট : ২০)
নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সামাজিক ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর সদর উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষক সেলিম আহম্মেদ।

সোমবার (২৯ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সেলিম আহম্মেদ এক লিখিত বক্তব্যে বলেন,গত ২৮ জুন তারিখে কয়েকটি পত্রিকা ও অনলাইনে লছমনপুর এলাকার বাসিন্দা শ্রী রঞ্জিত চন্দ্র দে কয়েকজন তার পক্ষীয় সাজানো লোকজন দ্বারা আমার বিরুদ্ধে মিথ্যাচার, ভিত্তিহীন তথ্য দিয়ে সম্মান ক্ষুন্ন করার পায়তারা করছে,  যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, রঞ্জিত চন্দ্র দে কে দেশছাড়া করার হুমকির দেওয়ার কথা বানোয়াট। বরং সে তার জায়গা জোরপূর্বক দখল করতে এলে তিনি (সেলিম আহাম্মেদ) আদালতের শরণাপন্ন হন ও আদালত ওই বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি করেন। এবং আদালতের যেকোনো সিদ্ধান্ত মেনে নিবেন বলেও জানান। তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]