সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মোরেলগঞ্জে প্রতিবন্ধী নারীর মৃত্যু: ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ আটক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিট : ২০)
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনয়নে মীম আক্তার(২৪) নামে স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধি নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

ঘটনাটি ঘটেছে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম ফুলহাতা গ্রামে। আদালতে প্রেরিত নূর মোহাম্মদের রিমান্ডের আবেদন করেছ পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন  শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধি মেয়ে স্বামী পরিত্যাক্তা  মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনায় ওই রাতেই মীমের বাবা মিলন জোমাদ্দার বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

এদিকে মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ মধ্যরাতে ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়। খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের  রিকাবদার ওই  রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনা সম্পর্কে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. শাহ- আলম বাবুল বলেন, নুর মোহাম্মাদকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। সে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তনি দুইবার হজ্ব করেছেন। একটি চক্র এ ঘটনাকে পুজি করে তার বাড়িতে দুইবার হামলা ও ভাঙচুড় করেছে। প্রশাসন নিরেপেক্ষ তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
     
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মো. মাহমুদুর রহমান বলে, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ চেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদাকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর কারণ ও অভিযোগের প্রকৃত সত্যতা নিশ্চিত হওয়া যাবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]