সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালে রানার্স-আপ বালক ফুটবল টিমকে গণসংবর্ধনা
জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় আগামীতে
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:২৯ পিএম  (ভিজিট : ১৫)
জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক)-এর অধিনায়ক শুয়াইব হোসেন অনিক। একই সাথে চ্যাম্পিয়নের সুনাম অর্জন যেন করতে পারেন তার জন্য সকলের দোয়া কামনা করেছে।

রানার্স-আপের গৌরবময় অর্জনের জন্য রোববার (২১জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কৃতি ক্ষুদে ফুটবলারদের গণসংবর্ধনার আয়োজন করা হয়। ঢাকা থেকে ত্রিশালে আসার পর বাসষ্ট্যান্ড থেকে জমকালো আয়োজনে ডাক-ঢুল পিটিয়ে কৃতি ফুটবলারদের বরণ করা হয় এবং বর্ণাঢ্য আয়োজনে তাদেরকে উপজেলা পরিষদ চত্বরে গণসংবর্ধনা প্রদান করা হয়। এসময় আতশ ফুটিয়ে মুহুর্তকে আরও আনন্দময় করে তোলে। এসময় খোলায়ারদের পুরস্কার প্রদান ও মিষ্টিমুখ করানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, কোচ রুকুনুজ্জামান লিটন, ম্যানেজার জিয়াদুল ইসলাম, কর্মকর্তা তরিকুল ইসলাম রিপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ফুটবলারদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তারা যেন আরও ভালোভাবে খেলার চর্চা চালিয়ে সুনাম অর্জন করতে পারে এ ব্যপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

রানার্স-আপ দলকে অভিনন্দন জানিয়ে লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধুলার এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, তোমাদের ধারাবাহিকতা ও গৌরব অব্যাহত থাকুক। দেশের ক্রীড়াজগতকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব ফুটবলে বাংলাদেশের মধ্যে প্রতিভা বিকাশে অন্যতম একটি ক্ষেত্র হিসেবে গড়ে উঠুক এবং সমগ্র দেশের সম্মান ও মর্যাদা বয়ে আনুক- এ প্রত্যাশা ব্যক্ত করছি।

উল্লেখ্য; গত ২০জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় দাড়িয়াল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ত্রিশালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লড়াই করে। খেলায় দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে রানার্স-আপ হওয়ার পুরস্কার গ্রহণ করে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]