প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
(ভিজিট : ১২)
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ প্রবাসী সংগঠন 'চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড'। আজ (২০ জুন, ২০২৬) এক বিশেষ সৌজন্য সাক্ষাতকালে ক্লাবের নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।
এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি।
অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হক এনাম।
শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দ চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রকৌশলী বেলায়েত হোসেনের দূরদর্শী নেতৃত্বে চট্টগ্রাম একটি আধুনিক, নান্দনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের ডায়মন্ড মেম্বার ও ক্লাবের পরিচালক দিদারুল আলম, পরিচালক আবদুল মান্নান এবং পরিচালক কামাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
শেষে, নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের এই আন্তরিক শুভেচ্ছার জন্য ক্লাবের সকল সদস্য ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।