সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে থাকার প্রত্যয় সাবিহা আক্তার লুনার
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:২০ পিএম  (ভিজিট : ৪১)
ফরিদপুরের সালথা উপজেলার শিক্ষিকা ও সমাজসেবী সাবিহা আক্তার লুনা আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি যদুনন্দী এলাকার প্রফেসর মিয়া লুৎফার রহমান একাডেমির সহকারী শিক্ষক এবং নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সদস্য।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবিহা আক্তার লুনা দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ফরিদপুর-২ আসনের ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের একটি বিএনপি-সমর্থক পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি হয়।

শিক্ষাজীবনে তিনি তালমা নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, নগরকান্দা মহাবিদ্যালয় থেকে এইচএসসি, ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে স্নাতকোত্তর এবং বিএড ডিগ্রি অর্জন করেন। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করছেন।

স্থানীয়দের ভাষ্য, করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবিহা আক্তার লুনা। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার পরিবারেরও সক্রিয় ভূমিকা রয়েছে। তারা মনে করেন, সুযোগ পেলে তিনি বৃহত্তর পরিসরে দল ও সমাজের জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সাবিহা আক্তার লুনা বলেন, “ছোটবেলা থেকেই বিএনপির আদর্শের সঙ্গে পরিচিত হয়েছি। আমার পরিবার দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা বিএনপির রাজনীতি থেকে সরে যাইনি। ভবিষ্যতেও দলের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি সালথা উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]