প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:২৭ পিএম
(ভিজিট : ১২)
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া বৈরী পরিস্থিতিতে সাদাপাথর পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয়রা জানায়, পাহাড়ি ঢলে কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে সাদাপাথর পর্যটনকেন্দ্রের যে স্থানে পর্যটকরা ঘুরে থাকেন সে অংশ এক থেকে দেড় ফিট পানিতে ডুবে আছে। পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্রের অর্ধশতের মতো দোকানপাট ভেসে গেছে। পাশাপাশি পানিতে স্রোতের টান বেশি।
এ রকম পরিস্থিতিতে সাদাপাথরে ঘুরতে যাওয়া বিপজ্জনক বিবেচনায় উপজেলা প্রশাসন পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া। তিনি বলেন, ‘পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্র প্লাবিত হয়েছে। স্থানীয় অনেক দোকানপাটও তলিয়ে গেছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে আমরা পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।’