রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম  (ভিজিট : ১২)

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার ২০ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ৮০৭ জন। আর ৮০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।

আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে মারা গেছে ৫৮৪ শিশু।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯১ হাজার ৭৮৯ জন। এই সময়ের মধ্যে নিশ্চিত হামরোগীর শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জনের।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]