শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, সব আরোহী নিহত
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৭)
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ (AN-32) পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরেই এই দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা বিমানবাহিনীর পাঁচ সদস্যের সবাই নিহত হয়েছেন।

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে আইএএফ।

নিহত পাঁচ সদস্য হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত, অগ্নিবীরবায়ু দানিশ আলম।

বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের (রুটিন সর্টি) অংশ হিসেবে ওড়ার পর অবতরণের সময় প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানঘাঁটির ভেতরেই এটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর পরই বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, আমরা জোরহাটে বিমানবাহিনীর পরিবহন প্লেন দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।

সূত্র: এনডিটিভি

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]