শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারের আশা ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৮)
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ঢাকায় আসার একদিন আগে কলকাতার ঐতিহাসিক নেতাজি ভবন পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
  
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক শুধু ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র, সংস্কৃতি ও জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক দুই দেশকে খুব কাছাকাছি এনেছে। 

সম্প্রতি তিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।
 
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দীনেশ ত্রিবেদী বলেন, কলকাতায় তার শৈশবের বাড়ির কাছেই অবস্থিত নেতাজি ভবন। তাই জায়গাটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

তিনি জানান, সুভাষ চন্দ্র বোসের আদর্শ তার চিন্তাভাবনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ত্রিবেদী এই সফরকে একটি আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন।

নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) ঢাকায় আসছেন। এর আগে গত ৫ জুন তিনি নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে গত এপ্রিলের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ভারতের দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে ঠেকে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে উভয় পক্ষ। এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত।
৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। এ ছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]