শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্য সংকট: জাতিসংঘের সতর্কতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ২০)
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যার সুদূরপ্রসারী পরিণতি ভোগ করতে হবে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে জড়িয়ে পড়ছে এবং এর পরিণতি এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছাবে।

তিনি বলেন, চলতি সপ্তাহে আরও ব্যাপক হামলা হয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটেছে, যেখানে যুদ্ধবিরতি এখন অনেকটা ‘ছোটখাটো গোলাগুলির’ মতো।

তিনি আরও বলেন, এই ছোটখাটো গোলাগুলি বড় ধরনের গোলাগুলিতে পরিণত হওয়ার ঝুঁকিকে আমাদের ছোট করে দেখা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, সব পক্ষকে অবশ্যই একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে। আর কোনো হামলা নয়। আর কোনো অজুহাত নয়।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]