মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কর্ণফুলীর বুকে ভাসছিল লাশ, উদ্ধার করল নৌ-পুলিশ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আজ দুপুরে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৮ জুন) দুপুর পৌনে একটার দিকে নগরীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাটসংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখা যায়।

স্থানীয় নৌকার মাঝিরা নদীতে লাশ ভাসতে দেখে দ্রুত নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ সদরঘাট থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী
গাজীপুরে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতাকে গাছের সাথে বেধে রাখে জনতা
সুন্দরবনের নৌপথে ভারতগামী জাহাজে সশস্ত্র ডাকাতির চেষ্টা
ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

চালকের ছদ্মবেশে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুই
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
কোটা থাকলেও শ্রমিক পাঠাতে ব্যর্থ বাংলাদেশ, হারানোর ঝুঁকিতে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]