মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ফের ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : )
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। এর প্রভাবে ইসরায়েলের বিস্তৃত অঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছে।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে। আর পাল্টা জবাব হিসেবে আজ সোমবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের তিনটি শহরে হামলা চালায় দখলদার ইসরায়েল।

এখন ইরান নতুন করে আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি সেনাবাহিনীর হোম কমান্ড ফ্রন্ট মিসাইল হামলার ব্যাপারে সতর্কতা দেয়। ওই সময় তারা সাধারণ ইসরায়েলিদের দ্রুত সময়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম, বীরসেবা এবং তেলআবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে সতর্কতামূলক সাইরেন বাজছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননায় সৈয়দ আব্দুল হাদী
গাজীপুরে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতাকে গাছের সাথে বেধে রাখে জনতা
সুন্দরবনের নৌপথে ভারতগামী জাহাজে সশস্ত্র ডাকাতির চেষ্টা
ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

চালকের ছদ্মবেশে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুই
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
কোটা থাকলেও শ্রমিক পাঠাতে ব্যর্থ বাংলাদেশ, হারানোর ঝুঁকিতে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]