বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : )
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মশক নিধনসংক্রান্ত প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর বাতিল হয়েছে। এই সফর অনুমোদন না পাওয়ার পেছনে একটি ‘স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র’ ও ‘ভুল তথ্যের’ অভিযোগ তুলেছেন মেয়র। বিষয়টি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন চসিক মেয়র। সেখানে তিনি দাবি করেন, মশক নিধনে জৈবিক প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের জন্য তার যে যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ দেওয়া হয়েছে।

মেয়র পোস্টে উল্লেখ করেন, ‘সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার মুহূর্তে একটি স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছে। ফলে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরটি এখন অনিশ্চিত।’

মেয়র জানান, গত বছরের অক্টোবর থেকে চসিক এলাকায় মার্কিন প্রতিষ্ঠান ‘ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’-এর জৈবিক রাসায়নিক ব্যবহার করা হয়েছে। এর ইতিবাচক ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে যৌথ উদ্যোগে উৎপাদন কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই প্রতিষ্ঠানটির আমন্ত্রণে মেয়রসহ একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র (শিকাগো ও ফ্লোরিডা) পরিদর্শনের কথা ছিল। তিনি দাবি করেন, দেশে এমন কারখানা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতো এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন পথ উন্মোচিত হতো।

সোমবার সরকারের পক্ষ থেকে চসিক মেয়রের এই সফরের প্রস্তাবটি বাতিল করা হয়। সফর অনুমোদন না দেওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইলে একটি মার্জিত কিন্তু কড়া মন্তব্য যোগ করেছেন। তিনি লিখেছেন,

“মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ঠিকাদারের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতাকে নিরুৎসাহিত করার অংশ হিসেবেই মানুষ একে ইতিবাচকভাবে দেখছে।

চসিকের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলে মেয়র ডা. শাহাদাত হোসেন ছাড়াও আরও ৫ জন কর্মকর্তার যাওয়ার কথা ছিল। তারা হলেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী। ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]