বিএনএস গ্রুপ অব কোম্পনীজের সম্মানিত পরিচালক জনাবা, নাওয়ার লায়লা বুলুকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে। ২ জুন মঙ্গলবার বিএনএস গ্রুপ অব কোম্পনীজের চেয়ারম্যান জনাব এম.এন.এইচ. বুলুর নির্দেশমতে কোম্পনীর ম্যানেজিং ডিরেক্টর-এমডি জনাব সাফকাত বিন বুলু এই চিঠি প্রদান করেন।
জনাবা, নাওয়ার লায়লা বুলু বিএনএস গ্রুপ অব কোম্পানিজ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এখন থেকে তিনি ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে জনাবা, নাওয়ার লায়লা বুলুকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে নিয়োগ পাওয়ায় বিএনএস গ্রুপ অব কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও সম্মানিত এমডি মহোদয় দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সাথে বিএনএস গ্রুপ অব কোম্পানীর কর্মকর্তারা বনানীস্থ প্রধান কার্যালয়ে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।