বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:০৩ এএম   (ভিজিট : )
প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে ঢাকাই সিনেমার বাজার। মুক্তির তালিকায় রয়েছে ৯টি সিনেমা।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। সারা দেশে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদে একসঙ্গে এত সিনেমা মুক্তি দেওয়া ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।’

ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’।

আজমান রুশো পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, যা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ইতোমধ্যে সিনেমাটির ‘পিরিতি’ ও ‘আমাকে ভাসিয়ে দাও’ গান, দুটি টিজার, পোস্টার ও অ্যানিমেশন প্রকাশ হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। এরপর রয়েছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমা।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি।
সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে নির্মিত এই সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার আগেই প্রকাশ পেয়েছে।

‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন তার নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েতসহ অনেকে। ঈদে রয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ‘মালিক’ সিনেমাও।

সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটির ট্রেলার ও গান ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার। 

ঈদের তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ সিনেমাও। সিনেমাগুলোতে অভিনয় করেছেন বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডিএ তায়েব, মাহিয়া মাহি প্রমুখরা। 

একসঙ্গে এত সিনেমা মুক্তি পাওয়ায় প্রতিযোগিতা ও ব্যাবসায়িক চাপ দুটোই বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]