বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জন্মদিনে অর্পার চাওয়া অবলা প্রানীদের কেউ নির্যাতন করবেন না প্লিজ...
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫১ এএম   (ভিজিট : )
আজ ১১ মে ২০২৬ সোমবার। চলচ্চিত্রাভিনেত্রী মেলিতা মেহজাবিন অর্পা'র আজ জন্মদিন। অর্পার বাবা উপস্থাপক ও অভিনয়শিল্পী শফিউল আলম বাবু জানান, শত শত পাখির কলকাকলীতে মূখরিত এমনই একটা দিনে অর্পার জন্ম হয়েছিলো। সেদিনের ভোরের আলো ফুটে ওঠার আগেই অর্পার পৃথিবীতে আগমনী ধ্বনিতে জানান দিয়েছিলো পৃথিবীতে কেউ স্থান পায়না, করে নিতে হয় ভালোবাসা দিয়ে, স্ব-যোগ্যতা দিয়ে। 

অর্পা এখন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে। তার বাবা-মা নাবিলা আলম পলিন -ভাই ঈশরাক আফ্রিদ অন্তিক প্রত্যেকেই স্ব-স্ব যোগ্যতায় অভিনয় শিল্পে প্রতিষ্ঠিত, যদিও উচ্চশিক্ষার জন্য তার ভাই এখন অষ্ট্রেলিয়ায় অবস্থান করছে। 
২০২৫ এর  জুলাই মাসের ১৮ তারিখ অর্পা অভিনীত আলী সিনেমাটি মুক্তি পায় এবং সিনেমায় অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরষ্কার ২০২৫ এ সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে নমিনেশনও পেয়েছিলো। গল্প ও নির্নাণ ভালো হওয়ার পরও সিনেমাটি মাত্র দুই সপ্তাহ সিনেপ্লেক্সগুলোতে  চলেছিলো শুধুমাত্র প্রচারণার অভাবে। এখন বঙ্গ এপসে সিনেমাটি চলছে। 

অর্পাকে প্রশ্ন করা হয়েছিলো ভবিষ্যতে সে কি হতে? উত্তরে সে বলেছিলো- বাবা চায় একটা,  মা চায় একটা। আত্নীয়-স্বজন চায় অন্যটা। তাই আমার চাওয়াটা এখন না বলি? আমিতো এখনো ছোট, তাই আমার স্বজনদের মন খারাপের কারণ না হই! আর হ্যা খুব জানতে ইচ্ছে হলে আমার কাজগুলোর দিকে নজর রাখতে হবে। আমার ছোট্ট বিড়াল ও কুকুর আছে। ওদের নিয়ে আমার সময় কেটে যায়। রাস্তা-ঘাটে কেউ যদি অবলা প্রানীগুলোকে নির্যাতন করে আমি খুব কষ্ট পাই। সকলের প্রতি অনুরোধ অবলা প্রানীদের পাশে দাঁড়াতে না পারলেও ওদের কেউ নির্যাতন করবেন না। অভিনয় কন্টিনিউ করবে কিনা জানতে চাইলে অর্পা বলে-ভালো গল্পের সিনেমা ও  ফিকশন এর অফার পেলে অবশ্যই করবো তবে লেখাপড়ার পাশাপাশি।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]