বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন হোসনে আরা রিয়া
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে বইছে উৎসবের আমেজ। এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা হোসেন আরা রিয়া। দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা ও শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে তিনি এবার সরাসরি শিল্পী সমাজের কল্যাণে কাজ করতে চান বলে জানিয়েছেন। চলচ্চিত্র ক্যারিয়ারে বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে অ্যাকশন, পারিবারিক ও সামাজিক ঘরানার একাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— “আম্মাজান”, “স্পর্ধা”, “বাধন যাবে না ছিঁড়ে”, “হিরা চুনি পান্না”, “লাল বাদশা”, “চেনাজানা শত্রু”, “তছনছ”, “হিট ম্যান”, “ডেয়ারিং”, “বাঘে বাঘে লড়াই”, “প্রেমিকা ছিনতাই”, “বাঘের থাপা”, “ইনোসেন্ট লাভ”, “ভয়ংকর বিশু” ও “দাঙ্গা দমন”। এসব সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের কাছে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা ও ভালোবাসা। 

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে হোসেন আরা রিয়া বলেন, শিল্পীদের সুখ-দুঃখ, অধিকার ও সম্মানের বিষয়গুলো আমি খুব কাছ থেকে দেখেছি। শিল্পী সমাজের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, শিল্পীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের চলচ্চিত্র অঙ্গন আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, শিল্পীদের ন্যায্য অধিকার আদায়, অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানো এবং একটি সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।” চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শিল্পীদের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই চিত্রনায়িকা। ইতোমধ্যে তার প্রার্থিতা ঘিরে শিল্পী সমাজে আলোচনা শুরু হয়েছে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]