শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


স্কটল্যান্ডে ফোক পাগলা'র বর্ষপূর্তি ও পহেলা বৈশাখ উদযাপন
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম  (ভিজিট : ৩৬৯)
১৯শে এপ্রিল (রবিবার) স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়ার স্হানীয় একটি হলে "ফোক পাগলা'র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে শুরুতেই সভাপতি আজিম মাহমুদ সুমন তার স্বাগত বক্তব্যে উপস্হিত সকলকে নববর্ষের শুভেচ্ছা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর ফোক পাগলা'র শিল্পী রবিন হোসাইন, জেমস রোজারিও, কল্যাণ চক্রবর্তী, নন্দন বড়ুয়া ও জনিকে পরিচয়ে করে দেন। 

তিনি বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। “সংগীতের মাধ্যমে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছড়িয়ে দেওয়া ও নিজ জন্মভূমির সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্ম ও বিদেশীদের কাছে তুলে ধরা আমাদের মূল লক্ষ‍্য।” 

এরপর দ্বিতীয় ভাগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বাংলার ঐতিহ্যবাহী "এসো হে বৈশাখ, এসো এসো গান পরিবেশন মাধ্যমে একে একে বিভিন্ন শিল্পীর কন্ঠে পরিবেশিত হয় আবহমান গ্রামীণ বাংলার লোকজ সংগীত। শিশু-কিশোরের নৃত্য, দলীয় সংগীত, কবিতা আবৃত্তি, ম্যাজিক, কৌতূক সহ নানা আয়োজন। এডিনবড়া পাশবর্তী শহর থেকেও ছুটে আসেন কমিউনিটি'র বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানের মূল আর্কষন ছিলো পান্তা ইলিশ সহ নানা বাঙালিয়ানা খাবার। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ এডিনবড়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। তন্মধ্যে ফকরুল ইসলাম, শাহ ইমদাদুল হক বাবু, শাহনুর চৌধুরী, আব্দুর রশিদ, হুমায়ুন  কবির, তুহিন মাহামুদ, আবুল কালাম সহ প্রমুখ।

এমএসপি ফয়সাল চৌধুরী বলেন, "ফোক পাগলার এই আয়োজন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এবং বাঙালি সংস্কৃতি বিদেশীদের মাঝে ছড়িয়ে দেওয়ার অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করবে"।

স্কটিশ পার্লামেন্ট এমপি প্রার্থী আবু নোমান বলেন,"ফোক পাগলা দলের মাধ্যমে আমাদের সংস্কৃতি ধীরে ধীরে এগিয়ে যাবে সামনের দিকে। এবং আগামি দিন গুলোতে নতুন প্রজন্মই এর ধারক ও বাহক হিসেবে কাজ করবে।এজন্য ফোক পাগলাকে আন্তরিক ধন্যবাদ জানাই"!

লোকজ সংগীত বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। বিদেশের মাটিতে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কোমলমতি শিশু-কিশোরের মাঝে সংস্কৃতির বিভিন্ন শাখা-প্রশাখা ছড়িয়ে দেওয়ার লক্ষেই একবছর পূর্বে গঠিত হয় ফোক বাংলা ব্যান্ড। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ধর্মের সংস্কৃতি কর্মিদের সমন্বয়ে সভাপতি আজিম মাহমুদ সুমন গঠন করেন ফোক বাংলা ব্যান্ড দল।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকসমাগম হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরের উপস্হিতি ছিলো চোখে পড়ার মত।আয়োজকরা মনে করেন, প্রবাসের মাটিতে এই আয়োজন অত্যান্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এভাবেই আমাদের বাঙালি সংস্কৃতির ধারা অব্যাহত থাকবে যুগের পর যুগ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]