সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


হৃদয় খানের সুরে প্রথমবার গাইলেন ইমরান
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৭ পিএম  (ভিজিট : ৫৮)
সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হৃদয় খান ও ইমরান মাহমুদুল।। দুজনকে এবার একসঙ্গে পাওয়া যাচ্ছে নতুন একটি গানে। প্রথমবারের মতো হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গান গেয়েছেন ইমরান।

‘ফিরে এলে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন গানটি নিয়ে ইমরান বলেন, এটি একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। হৃদয় খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ সংযোজন বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি তিনি জানান, ছোটবেলা থেকেই হৃদয় খানের গান তার কাছে আলাদা এক অনুভূতির জায়গা দখল করে আছে।

অন্যদিকে হৃদয় খানের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‌‘অন্যের সুরে গাইতে সবসময়ই ভালো লাগে। হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

সাম্প্রতিক সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। সিনেমা, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য একাধিক নতুন গান প্রকাশ করেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাতেও তার গাওয়া গান দর্শকপ্রিয়তা পেয়েছে।

এদিকে, আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শোতে অংশ নিতে যাবেন ইমরান। ৭ মে দেশে ফেরার পর বাকি কাজ শেষ করে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]