বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ কোরিয়ার বুসানে নতুন মুসলিম শিক্ষার্থীদের জন্য Freshers’ Orientation Program অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পিএম  (ভিজিট : ৪২০)
দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত নতুন মুসলিম শিক্ষার্থীদের স্বাগত জানাতে Korea Muslim Community Students Wing বুসান শহরে একটি আন্তরিক ও তাৎপর্যপূর্ণ Freshers’ Orientation Program আয়োজন করেছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক জীবনে সহায়তা প্রদান, পারস্পরিক পরিচয় বৃদ্ধি এবং একটি শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ মুসলিম শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলা।

অনুষ্ঠানে বুসানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৩০০-এর বেশি নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া মুসলিম কমিউনিটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুর রহমান রাজু, পেশাজীবী শাখার সভাপতি ড. শামীম আহমেদ এবং বুসান শাখার সভাপতি নূরুল আলমসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাদের বক্তব্যে উঠে আসে কোরিয়ায় শিক্ষাজীবনের বাস্তব অভিজ্ঞতা, সময় ব্যবস্থাপনার কৌশল, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব। বক্তারা জ্ঞান অর্জনের গুরুত্ব, নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন যে বিদেশে অবস্থানরত মুসলিম শিক্ষার্থীদের জন্য ঐক্য, সহযোগিতা এবং সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান এবং নিজেদের অভিজ্ঞতা, লক্ষ্য ও প্রত্যাশা বিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন নতুন শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণে তাদের উৎসাহিত করবে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্র শাখার সেক্রেটারি কৃষিবিদ রাজীব হাসান এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বুসান ছাত্রশাখার দায়িত্বশীল প্রকৌশলী মাহফুজুর রহমান।
সমাপনী বক্তব্যে ছাত্রশাখার সভাপতি প্রকৌশলী হারুন ইবনে কাইয়ুম শিক্ষার্থীদের একাডেমিক সফলতা, ব্যক্তিগত উন্নয়ন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় মুসলিম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে এবং একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কমিউনিটি গড়ে উঠবে।

Korea Muslim Community Students Wing ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]