মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ কোরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও কর্মী সম্মেলন
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম  (ভিজিট : ১৬)
দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সিহুং শহরের সিহুং ইকো সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক আলহাজ এম জামান সজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুন অর রশিদ হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিবসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, প্রবাসে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে নেতাকর্মীরা দলীয় ঐক্য সুসংহত করা এবং দক্ষিণ কোরিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]