সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মাহাবুবুর রহমান সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:৩৪ পিএম  (ভিজিট : ৯০)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুর রহমান সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় উপজেলা প্রশাসন ত্রিশালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ত্রিশাল পৌরসভার সচিব নওশিন জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শ্যামল দত্ত, উপজেলা প্রকৌশলী জোবায়েদ হোসেন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ভাল কাজের কোন বিকল্প নেই। আজকের অর্জন হলো সততা, মেধা ও কর্ম দক্ষতার । তিনি পদোন্নতি প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমানের মঙ্গল ও সফলতা কামনা করে তাঁর লক্ষ্যে পৌঁছবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]