বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে রাতভর পুলিশের ঝটিকা অভিযান: ইয়াবা, চোলাই মদসহ ৮ মাদক কারবারি আটক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতভর কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন মাদকের আস্তানায় এই অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে জামালপুরের বাগমারপাড়া মোল্লারটেক গ্রামের বোরহানের বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেন। আটককৃতরা হলেন—
সাইদুল ইসলাম লিপু (২৫), নাবিদুল (১৮), পনির হাসান (২৩), মোঃ কাউছার (২৩), সাইম কিবরিয়া (১৯) এবং মোঃ আতিকুল্লাহ তাওছিন (২০)। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, এসআই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান মোক্তারপুর ইউনিয়নের সিংলাব গ্রামে অভিযান চালিয়ে জীবন দাস (৪০)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করেন।

এছাড়া, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আয়ুবুল ইসলাম নাগরী ইউনিয়নের ডিভাইন মার্সি হাসপাতালের পাশের একটি ঝোপ থেকে সমীর বিশ্বাস (৩৫)-কে ১৫ লিটার চোলাই মদ, পচা গুড়, গ্যাস সিলিন্ডার ও চুলাসহ আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে ২৫ মার্চ কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা (নং ২৪, ২৬ ও ২৭) দায়ের করা হয়েছে। পরবর্তীতে বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]