প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৬:৫৩ পিএম
(ভিজিট : ৪৪৬)
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ইনছন টু ঢাকা রুটের ফ্লাইট বাতিল যেন প্রায় দিনের ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় হঠাৎ করে এয়ার প্রিমিয়ার সহ চার্টার ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তনের কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে হাজারো প্রবাসী বাংলাদেশিকে।
গত কাল ১৬ তারিখ একই সাথে দুইটি চার্টার ফ্লাইট বাতিল হয়েছে প্রবাসীদের অভিযোগ,এই এয়ারলাইন্সগুলি যারা পরিচালনা করে তারা আগে থেকেই কিছু জানায়নি প্রায় সময় এয়ারপোর্টে যাওয়ার পর হঠাৎ জানতে পারে ফ্লাইট বাতিল হয়েছে এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ও কর্মস্থলে ক্ষতির সম্মুখীন হচ্ছে কোরিয়ান প্রবাসীরা ইতিপূর্বে ফ্লাইট বাতিলের কারণে কোরিয়াতে রিএনটি আসার ভিসা বাতিল সহকর্মস্থানে কোরিয়ান মালিকদের কাছে নানাভাবে হেনস্তার শিকার হতে হয়েছে বাংলাদেশী প্রবাসীদের, বিশেষ করে ছুটির মৌসুম, ঈদ কিংবা জরুরি প্রয়োজনে দেশে যাওয়ার সময় অনেকেই আগেভাগে টিকিট কাটলেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা ঘটছে। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপের মধ্যেও পড়তে হচ্ছে যাত্রীদের। তেমনি একজন ব্রাম্রনবাড়িয়ার নাজমুল হাসান জনি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট করে বলেন আজ এয়ার প্রিমিয়াম এর ফ্লাইট বাতিলের কারণে আমার নিষ্পাপ সন্তানের জানাযাটাও পরতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেন।
দক্ষিণ কোরিয়ার ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে মাসে দুই একটি করে ফ্লাইট পরিচালনাকারী এভিয়েশন কোম্পানিগুলোর হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে অনেক যাত্রীকে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ আবার বাধ্য হয়ে অন্য রুটে অতিরিক্ত অর্থ খরচ করে দেশে ফিরছেন।
কোরিয়ায় বসবাসরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় তারা চরম হতাশ। অনেক ক্ষেত্রে ফ্লাইট বাতিলের যথাযথ কারণও জানানো হয় না বলে অভিযোগ করেন তারা।
তেমনি ভাবে ১৬তারিখ একসাথে দুইটি চার্টার ফ্লাইট বাতিল হয় টিকিট বিক্রি ও অর্থ লেনদেনে স্বচ্ছতার অভাব এবং টাকা পাচারের অভিযোগ ওঠায় দক্ষিণ কোরিয়া রুটে পরিচালিত নন-সিডিউল যাত্রীবাহী চার্টার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)। কোরিয়ান এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রির পদ্ধতি, বাংলাদেশ থেকে কোরিয়ায় অর্থ স্থানান্তর এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষজনক সঠিক ব্যাখ্যা না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চার্টার ফ্লাইটের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
সিএএবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক বলেন, নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে কোরিয়া রুটে নন-সিডিউল ফ্লাইট পরিচালনা আপাতত স্থগিত করা হয়েছে। অভিযোগের সুরাহা হলে নতুন করে অনুমতির বিষয়টি বিবেচনা করবে কর্তৃপক্ষ।
প্রবাসীদের দাবি, ইনছন-ঢাকা রুটে ফ্লাইট বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত। একই সঙ্গে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নিয়মিত ও নির্ভরযোগ্য ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে প্রবাসীদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।