বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম  (ভিজিট : ১৬৯)
পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার চেতনা সমাজে ছড়িয়ে দিতে বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় “পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রমজানের পবিত্রতা ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রবিবার  (১৫ মার্চ)বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জী, সরকারি এস এম কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অভিভাবক সদস্য রেজাউল উপাধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন খান ও মাওলানা আব্দুল কাইউমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মতিউর রহমান। 

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষের ভেতরের মানবিক গুণাবলিকে জাগ্রত করে এবং সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতার চর্চা বাড়িয়ে তোলে। বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষা শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ধৈর্য, সহনশীলতা, দানশীলতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার বার্তা দেয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করাই এই মাসের প্রকৃত উদ্দেশ্য।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]