সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


পর্তুগালে সিলেটি কমিনিটির ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : )
পর্তুগালের আলগার্ভে অবস্থিত কোয়ার্টেইরা, ভিলামৌরা ও লুলে শহরে বসবাসরত প্রবাসী সিলেটি কমিটির উদ্যোগে গত মঙ্গলবার (০৩ মার্চ ২৬) কোয়ার্টেইরা মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আয়োজিত এ ইফতার মাহফিলে প্রবাসী সিলেটি সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন দেশের রোজাদার মুসলিমদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরে উপস্থিত রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আন্তরিকতার উষ্ণ পরিবেশ।

ইফতার মাহফিল শেষে পার্শ্ববর্তী একটি  রেস্তোরায় সিলেটি কমিউনিটির নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি বাবুল আহমেদ এর সভাপতিত্বে ও সি: যুগ্ন সাধারণ সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়ার পরিচালনায় অভিষেক অনুষ্টানে বক্তব্য রাখেন, উপদেষ্টা আলী হোসাইন, মাররুফ রাসুদ মাসুম, ছমিরুল হক, আহমেদ হোসাইন, রায়হান আমিন, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, সি:সহ- সভাপতি আমিনুল ইসলাম শাওন, নূর মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক রাকিব চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সানওয়ার হোসেন কামরান, প্রচার সম্পাদক মাহবুবুজ্জামান, কোষাধ্যক্ষ সুজেল খান, সহ ধর্ম বিষয় সম্পাদক হাফেজ সালমান আহমেদ, ক্রিয়া সম্পাদক সহিদুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদের কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আবু সৈয়দ মাসুদ, মো: আমিনুল ইসলাম ডায়মন্ড, মো: নুরুজ্জামান ফারুক, মেহরাব হোসেন সানি, শাহ লিমন আহমেদ, রুবেল হোসাইন, এমরাম আহমেন প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি বাবুল আহম্মেদ তার বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার এবং নতুন প্রজন্মকে কমিউনিটি কার্যক্রমে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন ।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।








আরও খবর


 সর্বশেষ সংবাদ

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না : মঞ্জু
জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব
মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন
নারী ক্রীড়াবিদদের নিয়ে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, পাঁচজন ক্রীড়াবিদকে সম্মাননা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com