সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না : মঞ্জু
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : )
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, কিছুদিন আগে জুলাই সনদকে আদালতে তোলা হয়েছে। এতে বিএনপি নেতাদের হাত আছে মর্মে এটি দৃশ্যমান হয়েছে। এ নিয়ে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে ফেনীর কিং অব কমিউনিটি সেন্টারে এবি পার্টি ফেনী জেলা শাখা আয়োজিত জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমি সরকারকে বলে দিতে চাই, সন্তানহারা মায়ের কান্না জাতি ভুলে যায়নি। গণ-অভ্যুত্থানের রক্ত গঙ্গা পাড়ি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, তা এত সহজে ভুলে যাবেন না। আর সেসব শহিদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করুন।
 
তিনি বলেন, বিএনপি যদি জুলাই সনদ এনসিউর না করে, তাহলে গণ-অভ্যুত্থানের সম্মিলিত শক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলনের বৃহত্তর জোট হবে। 

​মজিবুর রহমান মঞ্জু বলেন, ওসমান হাদী হত্যার ঘটনায় তৎকালীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং খুনিরা নিরাপদে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। এ ক্ষেত্রে বর্তমান সরকারও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এমনকি ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলায় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

আমরা তখন বলেছিলাম, এই অবস্থায় নির্বাচন দেওয়া অত্যন্ত কঠিন হবে। এরপরও দেশে নির্বাচন হয়েছিল, কেমন হয়েছে, এখন দেশবাসী তা দেখতে পাচ্ছে।
​বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক জীবনযাপনের প্রশংসা করলেও প্রশাসনের অতি-উৎসাহী প্রটোকল নিয়ে প্রশ্ন তুলে মঞ্জু বলেন, আমরা কিছুদিন আগে বগুড়া সফরে প্রধানমন্ত্রীকে বিজিবিকে প্রটোকল দিতে দেখেছি। আমরা জানি বিজিবির কাজ সীমান্ত পাহারা দেওয়া, প্রটোকল দেওয়া নয়। নির্বাচনের আগে প্রশাসন বিএনপিকে যেভাবে সহযোগিতা করেছিল, তা আমাদের কাম্য ছিল না।

বর্তমান প্রধানমন্ত্রীর সাদাসিধা জীবনযাপনের বিষয়টি ইতিবাচক এবং শিগগিরই তার সঙ্গে দেখা করে ফেনীর সামগ্রিক সমস্যার বিষয়গুলো তুলে ধরবো।
​নিজের নির্বাচনী অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে লেমুয়ায় আমাকে হেনস্থা করা হয়েছে, সেনাবাহিনী এসে আমাকে উদ্ধার করেছে। আমার প্রধান নির্বাচনী এজেন্টকে আহত করা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। আমরা লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের দিন ডামি এজেন্ট দেওয়া হয়েছে এবং বহু ভোটারকে কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। তবুও আমরা দেশের স্বার্থে ভোটের ফলাফল মেনে নিয়েছি। কিন্তু আমাদের কর্মীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।

ফেনীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফেনীতে বিগত জুলাই আন্দোলনে এত বড় গণহত্যার পরও কোনো নেতাকে অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের যারা অপরাধীদের শাস্তি হোক, কিন্তু যারা অন্যায় করেনি তাদের হয়রানি করা দুঃখজনক। আমরা আশা করি বিএনপি আওয়ামী লীগের মতো জুলুমবাজ হবে না। 

তিনি বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল নেতৃত্বের পার্থক্যের দিকে ইঙ্গিত করে বলেন, রুট লেভেলে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ না করলে সব অর্জন ম্লান হয়ে যাবে।

ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহছানউল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় এতে এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com