সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির নতুন কমিটি গঠন
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : )
মাদ্রিদ-এ বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি আবুল কাশেম মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীনের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা জালাল আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, ইব্রাহীম মোহাম্মদ, দেলোয়ার মজুমদার ও আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইয়াছিন আরাফাত শুভ। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন মাদ্রিদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আবুল কাশেমকে সভাপতি, আলমগীর ইবনে মাহবুব নিশাতকে সাধারণ সম্পাদক এবং শাহাবুদ্দীনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির ঘোষণা দেন উপদেষ্টা জালাল আহমেদ। সভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com