প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম (ভিজিট : )
ইউনেস্কো সদর দপ্তরে একুশ উদঝাপনে ২০ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে এক বিশেষ অধিবেশন। এতে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
১৯৯৯ সালে প্যারিস অধিবেশনে ১৮৮ দেশের সম্মতিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে প্রতি বছর ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।
দুতাবাসের হ্যাড অফ চ্যান্সরি ওয়ালিদ বিন কাশেম এর উপস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিক।বাংলাদেশী কমিউনিটি,র বিভিন্ন সংগঠনের নেতারা ও এসময় উপস্থিত ছিলেন।