বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : )
যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে হাফ উইন্ডোর তত্ত্বাবধানে, স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে “যুব উদ্যোক্তা মেলা”। আজ ৬মার্চ (শুক্রবার )সাভার থানা রোডে কিডস ইউভার্সিটি ও ফেয়ার আঞ্জুমান স্কুলে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাদের তালুকদার, সাবেক উপ পরিচালক, বাংলাদেশ শিল্পকলা কাডেমি,  প্রধান অতিথি মোঃ মনিরুজ্জামান অপূর্ব, চেয়ারম্যান-দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবুল মোড়ল, আয়কর আইনজীবী ও সমন্বয়কারী, রেইজ প্রকল্প, সাস,  জনাব শাহীন আলম বাপ্পি, ক্রীড়াবিদ ও সমাজসেবক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় বিভিন্ন ধরনের পণ্য যেমন—অর্গানিক খাদ্যপণ্য, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী, হস্তশিল্প, পোশাক, মসলা, ঘরোয়া খাবারসহ নানা ধরনের স্টল বসানো হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন এলাকার নারী ও পুরুষ উদ্যোক্তারা।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দিদারুল ইসলাম দিপু বলেন এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া, দেশীয় পণ্যের প্রচার বৃদ্ধি করা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]