বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


রমজান উপলক্ষে বাজারে অভিযান, সিন্ডিকেটে আঘাত—৪ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : )
আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সিন্ডিকেট ভাঙা, বাজার মনিটরিং জোরদার এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে কালীগঞ্জ উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় মামুন স্টোরের মালিক মামুন মিয়া, সুজন স্টোরের মালিক সুজন এবং মা ব্রয়লার হাউজের মালিক কামাল–কে পৃথক তিনটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৯ ধারায় মেসার্স শাহ ব্রাদার্সের মালিক রতন সাহা–কে আরও একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি দিতে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]