বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : )
বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন শনিবার (৩১ জানুয়ারী ২৬ ) সকালে পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফ জাহাজপোড়া মেরিন ড্রাইভে পরিবেশ বান্ধব রিসোর্ট জাহাজপোড়া ক্যাসেল’র শুভ উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার রাশেদ মূর্শেদ, রাভিদ মূর্শেদ, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ, সাংবাদিক মনিরুজ্জামান অপূর্ব, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন ।

এরপর  ডিআইজি  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন, কাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রকল্পটি পরিদর্শন শেষে ডিআইজি বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন জাহাজপোড়া এলাকায় বিনোদনমূলক ভ্রমণের সুবিধার্থে  জাহাজপোড়া ক্যাসেল এর যাত্রা শুরু করল। দেশের সকল সর্বস্তর ও স্থানীয়দের ধন্যবাদ জানান এবং প্রশংসা করেন।

ভবিষ্যতেও দেশের উন্নয়নে জাহাজপোড়া ক্যাসল অগ্রগামী ভূমিকা রাখবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন। সবশেষ প্রতিষ্ঠানটির কর্নধার রাশেদ মূর্শেদ মোহাম্মদ শাহ্ আলম কিরণের  সার্বিক কর্মকান্ডের জন্য তাকে ১০০ শেয়ার প্রদান করেন। কেক কাটার মাধ্যমে উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দর্শকদের ভালোবাসায় মুগ্ধ চিত্রনায়ক ডিএ তায়েব
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে ত্রৈমাসিক ব্যবস্থা
পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]