প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) সকাল থেকে দিনভর বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, একক ও দলীয় নৃত্য, যেমন খুশি তেমন সাজো এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মর্তা নুরে-ই-জান্নাত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা নুরুল হক মীর, পরিচালনা কমিটির সাবেক সভাপতি আতাউর রহমান তালুকদার, নাগরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।