বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুর মৃতদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জে আরিয়ান (৬) নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

শনিবার (২৪ জানুয়ারী) রাত ১০টায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী এলাকার নিজ বসত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরিয়ান ওই এলাকার রাজমিস্ত্রি সেলিম মিয়ার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শারীরিক প্রতিবন্ধী আরিয়ানের বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। আরিয়ান তার বাবার বাড়িতেই থাকতো। সেলিম মিয়া পরে সুনামগঞ্জের বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করলে শিশুটিকে নিয়ে সংসারে নানা রকমের সমস্যা সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সেলিম মিয়া তার সন্তান আরিরয়ানকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, শিশুটির বুকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবন্ধী হওয়ায় আরিয়ান চলাফেরার সময় প্রায়ই পড়ে যেত, সে কারণেও আঘাতের চিহ্ন থাকতে পারে। তবে ঘটনাটি ঘিরে হত্যার আশঙ্কাও করছেন স্থানীয়রা।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে শিশুটির মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]