বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে মাদক কারবারির তিন মাসের কারাদণ্ড
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম  (ভিজিট : ৩৬২)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন এবং কালীগঞ্জ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত আফাজউদ্দিনের পুত্র আজিজুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। অভিযানের সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একটি মামলায় (নং–১৫/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]