প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ এএম
(ভিজিট : ১৭)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুল্ক গুদামে সংরক্ষিত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও ধ্বংসযোগ্য প্রায় ১৫ হাজার ২০০ কেজি পণ্য ধ্বংস করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী শুল্ক গুদামের পেছনে ফাঁকা জায়গায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য ও বিভিন্ন প্রশাসনিক সামগ্রী ছিল।
এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার মুহাম্মদ রাসেদুল আলম, যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রশিদ, সদস্য সচিব সহকারী কমিশনার সাইদুর রহমান মুনা, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া কুড়িগ্রাম সাংবাদিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের মিডিয়া উইংস বিষয়ক সম্পাদক সাংবাদিক আশির্বাদ রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।