সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে গাছায় মিছিল
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিট : ১৯৭)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় গাছা থানার মির্জাপুর সিএনজি পাম্প এলাকা থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। মিছিলটি মির্জাপুর থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় (সাইনবোর্ড) এলাকা প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন।

গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহী এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন-এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন  গাছা থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাপ্তি বক্তব্যে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]