সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুরে যুবদলের ৩ থানা কমিটি ঘোষণায় তৃণমূলে উচ্ছ্বাস
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম  (ভিজিট : ৪০০)
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম, গাছা ও পুবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ জানুয়ারি রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিগুলোতে রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় তৃণমূলে ইতিবাচক সাড়া পড়েছে। গাছা থানা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার আহমেদ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ মিন্টু সরকার এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুর রহমান জুয়েল তাজ। টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আজিজ টিপুকে।

কমিটি ঘোষণার পর থেকেই টঙ্গী, গাছা ও পুবাইল এলাকায় যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনিযুক্ত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সমর্থকরা। তৃণমূল নেতা-কর্মীদের মতে, দীর্ঘদিন পর মাঠের সক্রিয় ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিপন বলেন, দলের আস্থার প্রতিদান দিতে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করব। একই আশাবাদ ব্যক্ত করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিন্টু সরকার ও সদস্য সচিব আশরাফুর রহমান জুয়েল তাজ।

গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় নির্দেশনায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কমিটিগুলোও দ্রুত গঠন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে গাজীপুর মহানগর যুবদলের রাজনীতিতে নতুন গতি ও প্রাণসঞ্চার করবে নতুন এই নেতৃত্ব।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]