বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। 
গত রবিবার থেকে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ক্রিকেট, হ্যান্ডবল, সাইক্লিং, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, গোলক নিক্ষেপ, হাই ও লং জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। 

বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএম কামরুল ইসলাম উপজেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন। তারা আগামী ১২ জানুয়ারী জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।

এসময় শিক্ষক মোরশেদুল আলম, আবুল বাশার, আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার, মোঃ সাজু শেখ, আব্দুল আলিম, মোঃ হাসিনুর রহমান, হাবিবুল্লাহ হাবিব, রহিদুল ইসলাম, জহিদুল ইসলাম, সাজিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে : শিক্ষামন্ত্রী
১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু
‘মেরি জিন্দেগি হ্যায় তু’র পর নতুন নাটকে হানিয়া আমির
বিশ্বকাপে পরার অনুমতি মেলেনি যেসব জার্সি
বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]