রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় সাংবাদিকদের সঙ্গে এনসিপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম  (ভিজিট : ৪৬৬)
ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবে  এ মতবিনিময়  সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় ডা. জাহেদুল ইসলাম তাঁর রাজনৈতিক দর্শন, দলীয় অবস্থান এবং ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য। এসব লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতাই গণতন্ত্রকে শক্তিশালী করে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের সরাসরি মতামত নেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রস্তাবিত সংস্কারের পক্ষে বা বিপক্ষে গণভোটের মাধ্যমে জনগণকে হ্যাঁ বা না বলার সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে তিনি গণভোটের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া এবং এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. জাহেদুল ইসলাম স্থানীয় সমস্যা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আশরাফ উদ্দিন মাস্টার, যুগ্ম সমন্বয়কারী মোসতাক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সংগঠক শেখ মুসফিক আহমেদ অপূর্ব এবং ময়মনসিংহ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক রিদয় সিকদার। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]