শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


সালথায় সরকারি প্রাঃ বিদ্যালয়ের গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে- স্থানীয় মেম্বারের বিরুদ্ধে
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ পিএম  (ভিজিট : ৪২০)
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪৪নং রাংগারদিয়া সরকারি প্রাঃ  বিদ্যালয়ের  সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৭/৮টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। 

সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ স্থানীয় মেম্বারের বিরুদ্ধে ওঠা একটি গুরুতর বিষয়, যা সাধারণত ক্ষমতার অপব্যবহার ও সরকারি সম্পদ আত্মসাতের ইঙ্গিত দেয় ,এ ধরনের ঘটনায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও এলাকাবাসীর পক্ষ থেকে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি ওঠেছে।

শনিবার (৩ জানুয়ারী) সকালে স্কুল চত্বরে থাকা ৭/৮টি  মেহেগুনি গাছ কেটে ফেলা হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাদয়ের কাছে মুঠো ফোনে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। 

মোঃ ওবায়দুর শরিফ বলেন আমি বীনা ম্যাডামকে আনুমানিক ২টার দিক ফোন দিয়ে গাছ কাটার কথা জানালে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছু বলতে পারবোনা নান্নু মেম্বার আমাকে বলেছে আমার গাছ আমি বিক্রি করেছি।
উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (বীণা ম্যাডাম) নিকট এ ব্যাপারে জানতে চাইলে  তিনি বলেন আমি ফোনের মাধ্যমে জানতে পারি স্থানীয় নান্নু মেম্বার স্কুলের গাছ বিক্রি করেছে এবং সে গাছ কেটে নেওয়া হইতেছে। 
ততক্ষনাত আমি নান্নু মেম্বার কে ফোন দেই তিনি আমাকে ধমক দিয়ে বলেন আমার যায়গার গাছ আমি বিক্রি করেছি আপনার এতো মাথা ব্যাথা কেন, আপনি চুপ থাকেন এর পর আমি সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানাই, তিনি আমাকে জানান আপনি গাছ কাটতে নিষেধ করেন এবং বলেন  আপনি স্কুলের যায়গা বুঝিয়ে দিয়ে গাছ কাটেন।  

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন তিনি জানান  বীনা ম্যাডাম আমাকে ফোন দিয়ে জানান নান্নু মেম্বার স্কুলের গাছ কেটে নিয়ে যাচ্ছে, তখন আমি তাকে বলি আপনি স্কুলে যান এবং তাকে বলেন আমাদের স্কুলের যায়গা বুঝিয়ে দিয়ে গাছ কাটেন । স্কুলের যায়গায় যদি গাছ না হয় তাহলে আপনি গাছ নিতে পারেন অন্যথায় গাছ নিতে পারেন না।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: বাবলুর রহমান খান বলেন, আমি মুঠো ফোনে কল পেয়ে জানতে পারি স্থানীয় নান্নু মেম্বার স্কুলের গাছ কেটে নিয়ে যাচ্ছে ,সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করি। আগমিকাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসার কথা রয়েছে।

বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় গচ্ছিত মেহেগুনী গাছ নিয়ে যেতে নান্নু মেম্বার গাড়ীসহ লোকজন পাঠিয়েছে এবং নছিমনে গাছ উঠানো হচ্ছে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হলে এবং পুলিশ আসার খবর পেয়ে তারা গাছ নামিয়ে ঐ স্থান  থেকে দ্রুত সটকে পড়ে।

স্থানীয়দের দাবী রাংগারদিয়া গ্রামের নান্নু মেম্বার সরকারি প্রাঃ  বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে  না জানিয়ে স্কুল চত্বরের মূল্যবান গাছ বিক্রি করে দিয়েছেন। ১২ বছর আগে লাগানো গাছগুলোর বর্তমান মূল্য অন্তত ৫০ হাজার টাকা। 

এ ব্যাপারে নান্নু মেম্বারের মুঠো ফোনে বারবার যোগযোগের চেষ্টা  করেও তাকে পাওয়া যাইনি ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]