বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম  (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আহসান আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বারাদি ইউনিয়নের বলিয়ারপুর দরগাতলার মাঠে এই ঘটনা ঘটে।

বজ্রপাতের নিহত আহসান আলী ঐ গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহসান কৃষি কাজের জন্য দরগাতলের মাঠে অবস্থান করছিলেন এমন সময় আকাশে মেঘ ও পরে বৃষ্টি শুরু হয় এক পর্যায়ে বজ্রপাত হলে কৃষক আহসান আলী গুরুতর আহত হন।

এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]