শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈর সরকারি কলেজে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম  (ভিজিট : ১৩)
“খেলায় হোক সম্প্রীতি, জাগুক তারুণ্যের শক্তি” স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৭ জুন) কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ইফতেখারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং দুই দলের বিপুল সংখ্যক সমর্থক।চরম উত্তেজনাপূর্ণ এ ম্যাচে পূর্ণ সময়ের খেলায় আর্জেন্টিনা দল ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]