শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিট : ৯)

জনগুরুত্বপূর্ণ বিষয়ে মবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, রাস্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে নতুন রাস্তা করা হবে আর পুরাতন রাস্তা মেরামত করা অন্যদিকে রাস্তা ঘেষে পুকুর বা ফিশারির কারনে রাস্তা নষ্ট হয়ে যাবে তা করা যাবে না। পুকুর খনন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুকুর খনন করতে হবে যেন রাস্তার কোন ক্ষতি না হয়। পুকুর মালিকরা নিজেদের ইচ্ছামতো পুকুর খনন করবে আর সরকারি রাস্তা ধ্বংস হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালিরহাট বাজার থেকে বালিয়ারপাড় রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন বলেন, একদিকে রাস্তার উন্নয়ন কাজ হবে অপরদিকে পুকুর মালিকদের কারণে রাস্তা ভেঙে চলে যাবে এটা স্থায়ীভাবে শেষ হওয়া দরকার। এটি শুধু ত্রিশালের সমস্যা নয়, সারা বাংলাদেশের সমস্যা। জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও জানান।

এছাড়াও জনগণের দুর্ভোগ লাঘবে ও জনসাধারণের চলাচলে সুবিধা করতে দ্রুত সময়ের মধ্যে রাস্তার চলমান কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জোবায়েত হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফিরোজ নুন, কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]