শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‎বাঁচতে চায় বছরের মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৪৫ পিএম  (ভিজিট : ৫)

জন্মের ছয় মাস বয়স থেকেই খাদ্যনালীর জটিল সমস্যায় ভুগছে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের ৬ বছর বয়সী শিশু মিনহাজ। 

দীর্ঘদিন চিকিৎসা চললেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা। 

তবে দরিদ্র পরিবারের পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।
‎পরিবার সূত্রে জানা যায়, মিনহাজ ছোটবেলা থেকেই পেটের জটিল সমস্যায় ভুগছে। বর্তমানে স্বাভাবিকভাবে পায়খানা করতে না পারায় ওষুধের মাধ্যমে কয়েকদিন পরপর তাকে পায়খানা করাতে হয়। 

দীর্ঘদিন ধরে ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ ডা. এসি পালের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে মিনহাজ। 

সম্প্রতি চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
‎মিনহাজের বাবা জাকির খা পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি। অল্প আয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
‎মিনহাজের মা আলেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ছয় মাস বয়স থেকে এই রোগে ভুগছে। ছয় বছর ধরে চিকিৎসা চলছে। ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলেছেন, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। কেউ যদি একটু সাহায্য করেন, তাহলে আমার ছেলেটা বাঁচতে পারে।
‎পরিবারের দাবি, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অপারেশন ও পরবর্তী চিকিৎসা বাবদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। 

দ্রুত চিকিৎসা করানো না গেলে শিশুটির শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা।
‎এ অবস্থায় মিনহাজের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। একই সঙ্গে শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।
‎সহযোগিতার জন্য যোগাযোগ:
‎মিনহাজের বাবা: জাকির খা
‎মোবাইল: ০১৭৩৩-১৪৬৩৫৬ 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]